শিক্ষা বিভাগের বিভিন্ন দাবী নিয়ে মুখ্যমন্ত্রী র উদ্দেশ্যে স্মারক পত্র কমলাক্ষ কে:

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,২৪ নভেম্বর: বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত শিক্ষকরা। এ ব‌্যাপারে লিখিত দাবী মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারক পত্র তুলে দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ র হাতে। তাদের দাবীর মধ্যে প্রধানতম হলো ক) সংযুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত এলপি এবং ইউপি শিক্ষকদের জন্য বেতন কাঠামো সংশোধন এবং পেশাগত যোগ্যতার সুযোগ প্রদানের অনুরোধ সহ বর্ধিত সুযোগ সুবিধা প্রদান,খ) শিক্ষকদের ডিস্টেন্স এডুকেশন র মাধ্যমে স্নাতক (বি.এড) ডিগ্রি লাভ করার সুযোগ প্রদান করার দাবী উল্লেখ করেন তাঁরা।

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষয়িত্রী দের বিভিন্ন সুবিধা, আর্থিক অবস্থা এবং পেশাদার বৃত্তিকে প্রভাবিত করে এমন কিছু দীর্ঘস্থায়ী সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী সহ শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাঁরা এদিন স্মারক পত্র তুলে দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ র হাতে। শিক্ষিকা রুপালী মালাকার, শিক্ষক রিপন সদিয়া সহ অনেকেই লিখিত এই দাবী তুলে দিয়ে মুখ্যমন্ত্রী র হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মতো দায়িত্ব পালন করা সত্ত্বেও, কাজের চাপ এবং শিক্ষাগত প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনও অতিরিক্ত আর্থিক সুবিধা বা সংশোধিত বেতন না পাওয়ার অভিযোগ তুলেন তাঁরা। বেতন কাঠামো সংশোধন এবং আপগ্রেড করার দাবী উত্থাপন করে বিধায়ক কে অবগত করেন তাঁরা।
তৎসঙ্গে, মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনে কর্মরত এলপি এবং ইউপি শিক্ষকদের যথাযথ পদোন্নতির ব্যবস্থার কথা ও তুলে ধরেন তাঁরা। তাদের উল্লেখিত দাবী মুখ্যমন্ত্রী সকাশে পৌঁছে দেওয়ার আর্জি জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কে।