পানীয় জল সরবরাহ প্রকল্প অচল বিদ্যুৎ এর অভাবে,১৫ কে.ভি ওয়াটার পাম্প দিয়ে সচল করে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ

সুরজিৎ দাস, পাঁচগ্রাম, ১৫ নভেম্বর :- পাঁচগ্ৰাম – ঠান্ডাপুর ও বদরপুরের পানীয় জল সরবরাহ প্রকল্প বিদ্যুৎ এর অভাবে দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে ছিল। সেই খবর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ১৫ কে.ভি র ওয়াটার পাম্প

দিয়ে জল প্রকল্পটি সচ্ছল করে দিলেন। এই জল‌ সরবরাহ প্রকল্প বরাক‌ নদীর সিদ্ধেশ্বর ঘাটে থাকা বার্থের মটর চুরি হওয়ায় এতোদিন জল‌ সরবরাহ বন্ধ ছিল । তাই মানুষের সমস্যার শেষ ছিল না। অবশেষে স্থানীয় জনসাধারণ উত্তর

করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কে এবিষয়ে অবগত করেন, তিনি এব্যাপারে চটজলদি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎকার করে সিদ্ধেশ্বর মন্দির ঘাটের সমস্যা সমাধানের জন্য আর্জি জানান। পরিশেষে মুখ্যমন্ত্রী বিশেষ তহবিল থেকে ১৫ কেভির ওয়াটার পাম্প বরাদ্দ করেন। সোমবার বিকেলে

ওয়াটার পাম্প নিয়ে হাজির হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার এই পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালনা কমিটি সহ স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ। কারণ তিনি পদক্ষেপ গ্রহণ না করলে হয়তো পাঁচগ্ৰাম ও বদরপুরবাসী বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত থাকতেন আরো বহুদিন। এদিন সঞ্জয়

কুমার দাস, নিটু দেবনাথ, মুন্না দাস, গোপাল দাস, অজয় মালাকার, দীপক মহান্ত, সুকুমার দাস, তাদের উপস্থিতি তে ১৫ কে ভি র ওয়াটার পাম্প তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এলাকাবাসীর পক্ষ থেকে বিধায়ক কমলাক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।