ধর্মনগরে বড়োসড়ো পথ দূর্ঘটনা, আহত বাইক আরোহী

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৪ নভেম্বর :- ধর্মনগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায় রবিবার বিকালে সংগঠিত হয় ভয়াবহ পথদূর্ঘটনা। উল্লেখ্য , অগ্নি নির্বাপক সূত্রে জানা যায়, (MZ- 08-7744) নম্বরের একটি বলেরো

পিকআপ গাড়ি (TR 05 f- 5435) নম্বরের একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সাথে সাথে বাইক চালক মাটিতে লুটিয়ে পরে। আহত হয় বাইক চালক! খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক চালক ত্রিপাংকর সরকারকে উদ্ধার করে ধর্মনগর জেলা চিকিৎসালয়ে প্রেরণ করেন। এদিকে,

ধর্মনগর যে ভাবে প্রতিনয়ত যান দুর্ঘটনা ঘটে চলছে তাঁর মূল কারণ হলো সিগন্যাল লাইট। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ট্রাফিক ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে কারন ধর্মনগর শহরে নেই ইলেকট্রিক সিগন্যাল পয়েন্ট। থানার সন্নিকটে এক

ইলেকট্রিক সিগন্যাল আছে তা বহুদিন ধরে বিকল।ধর্মনগর শহরের মানুষ দাবি জানিয়েছে শহরের প্রতিটি জায়গায় ইলেকট্রনিক সিগন্যাল পয়েন্ট বসানোর জন্য । শহর নগর উন্নয়ন এর পথে যাত্রা করলে ও মান্ধাতা আমলের ট্রাফিক ব্যবস্থা ধর্মনগরে।যার ফলে অহরহ ঘটছে পথ দূর্ঘটনা।