এক ই দিনে চার চারটি গ্রামীণ পথের শিলান্যাস বিধায়ক কমলাক্ষের

যুব বিচিত্রা প্রতিনিধি, পাঁচগ্রাম, ২৪ নভেম্বর :- উপেক্ষিত কাঠিগড়ায় নিষ্ক্রিয় ভূমিকায় বিধায়ক খলিল, উন্নয়ন এর ঢালা নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি খলিল উদ্দিন মজুমদার এর ভূমিকা নিয়ে প্রশ্ন জনতার!

স্বাধীনতার দীর্ঘ বছর পর আজ কমলাক্ষের হাত ধরে শিলান্যাস পাঁচগ্রাম সন্তোষ নগর কলোনি র গ্রামীণ পথের। এছাড়া শালচাপড়া গাঁও পঞ্চায়েতের আরো দুটি পথের শিলান্যাস করলেন বিধায়ক পুরকায়স্থ। উপেক্ষিত কাঠিগড়ায় কমলাক্ষের হাত ধরে জনগণের স্বপ্ন পূরণের পথে।

শালচাপড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, আদিত্য গিরি বড়পাত্র সিনহা এবং বিশিষ্ট সমাজসেবী শংকর শীল এর সহযোগিতায় এলাকার তিনটি স্থানের রাস্তা মুখ্যমন্ত্রী পকীপথ নির্মাণ প্রকল্পের আওতায় শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

  • প্রথমটি হলো শালচাপড়া তৃতীয় খন্ড রায়পাড়া নন্দীগ্রাম সংযোগী রাস্তা যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৭০ লাখ
  • দ্বিতীয়টি হলো ঘাগরাপার প্রথম খন্ড জনতা পুরি গ্রাম এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩০ লাখ টাকা
  • তৃতীয়টি হলো ঘাগরাপার, দ্বিতীয় খন্ড মোরালিগ্রাম এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।

অন্যটি পাঁচগ্রাম সন্তোষ নগর কলোনীর প্রায় ৭০ লাখ টাকার বাজেটে শিলান্যাস করলেন চারটি পথের নির্মাণ কাজ এর।

কাঠিগড়ার উপেক্ষিত জনগণ অত্যন্ত আনন্দের সহিত বিধায়ক কমলাক্ষ্যের জিন্দাবাদ ধ্বনি দিয়ে উষ্ণ অভিনন্দনের মাধ্যমে আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কাটিগড়া থেকে কমলাক্ষ দে পুরকায়স্থ কে দলীয় প্রার্থী করার আওয়াজ তুলেন।

এবং বিধায়ক নির্বাচিত হয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ কাঠিগড়ার নক্সা বদলাবে , উন্নয়ন এর জোয়ার আনবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় মানুষ।

এদিন শিলান্যাস অনুষ্ঠানে সঙ্গে ছিলেন বিজেপির সক্রিয় সদস্য চিরঞ্জীব দাস, নারায়ণ চন্দ্র দেব, বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর চেয়ারম্যান সূধন্যা সিনহা, সাধারণ সম্পাদক সানি রায়, বাবুরাম রায়, মৃণাল রায়, অজিত দাস, সজল দাস, স্বপন দাস, মান্না রায় আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।