দিল্লির বুকে হামাস ISIS ধাঁচে হামলার ভয়ংকর ছক! হাড়হিম করা ভিডিয়োয় ‘ফিঁদায়ে’ ডা. উমর নবি বলছে…….

সংবাদ সংস্থা, ১৮ নভেম্বর :- হামাস, ISIS-এর মতো হাই-সিকিওরিটি জোন এলাকাগুলিতে রকেট, বোমা এবং ড্রোন হামলার ছক ছিল… তদন্তকারীদের হাতে এসেছে দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি ‘ফিঁদায়ে’ ডা. উমর নবির একটি হাড়হিম করা ভিডিয়ো… দিল্লি বিস্ফোরণের (Delhi Red Fort Blast) তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক হাড়হিম করা আপডেট। জানা যাচ্ছে, হামলাকারীদের পরিকল্পনা ছিল, দিল্লির বুকে হামাসের স্টাইলে হামলা করার। কীভাবে? হামাস জঙ্গিগোষ্ঠী যেভাবে কোনও নির্দিষ্ট টার্গেটে ড্রোন হামলা করে থাকে, সেভাবে দিল্লির একাধিক জায়গায় একসঙ্গে ড্রোন হামলার ছক ছিল ‘হোয়াইট কলার’ সন্ত্রাসীদের (Hamas-style drone attacks in Delhi)। দিল্লি বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা প্রাথমিকভাবে হাই-সিকিওরিটি জোন এলাকাগুলিকে টার্গেট করেছিল। সেই হাই-সিকিওরিটি জোন এলাকাগুলিতে রকেট, বোমা এবং ড্রোন হামলার ছক ছিল (Hamas-style drone attacks in Delhi)। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত বিশেষজ্ঞদের খুঁজছিল জঙ্গি ডাক্তাররা। যাতে ব্যাপক আকারে হতাহতের ঘটনা ঘটে। ভয়ংকর আতঙ্ক ছড়ায়। সাধারণত যেভাবে হামলা হামাস এবং ISIS-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলি করে থাকে। পরে তারা গাড়িবোমা হামলার পরিকল্পনা করে।

প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণকাণ্ডে ইতিমধ্য়েই এনআইএ-র জালে ধরা পড়েছে জম্মু ও কাশ্মীর-এর বাসিন্দা উমরের (Umar Nabi) সঙ্গী জাসির বিলাল ওয়ানি, ওরফে দানিশ। সূত্রের খবর, উমর-সঙ্গী দানিশ একটি ড্রোন মডিফাই করে এবং রকেট বানানোরও চেষ্টা করছিল। উমরের নির্দেশ অনুযায়ী সে একটি ফিঁদায়ে হামলার জন্য তৈরি হচ্ছিল। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পরই সম্ভবত এই হামলা ঘটানোর পরিকল্পনা ছিল। দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ডা. উমর নবির আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান ১৩ জন (Delhi Red Fort Blast)।

ডা. উমর নবির হাড়হিম ভিডিয়ো_

উল্লেখ্য, ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি ‘ফিঁদায়ে’ ডা. উমর নবির একটি হাড়হিম করা ভিডিয়ো (Umar Nabi’s Chilling Video)। যেখানে উমর আত্মঘাতী হামলাকে ‘শহিদ’ হওয়া বলে দাবি করেছে। যেখানে সে বলছে, ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ, আত্মঘাতী হামলা হল আসলে একটি অভিযানে শহিদ হওয়া। তারিখহীন এই ভিডিয়োয় মৃত্যুকে ভয় পেতে বারণ করছে জঙ্গি-ডাক্তার উমর নবি। এই ভিডিয়ো তদন্তকারীদের হাতে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ডা. উমর নবিকে তদন্তকারীরা ‘আধুনিক সন্ত্রাসের মুখ’ বলেও উল্লেখ করেছেন।