পূজোয় গভীর নিম্নচাপের রোষনেত্র! পঞ্চমী থেকে দশমী ব্যাপক বৃষ্টির তাণ্ডবলীলা, আবহাওয়ার মনভাঙা আপডেট বাংলায়

সংবাদ সংস্থা, ২০ সেপ্টেম্বর :- পঞ্চমী থেকে দশমী। নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা। নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ তারিখ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পূজোয় রোজ বৃষ্টির সম্ভাবনা। আশঙ্কার পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। কোন দিন কত বৃষ্টি সেটা নির্ভর করবে নিম্নচাপ ফর্মেশন এবং শেষ পর্যন্ত কতটা শক্তি সঞ্চয় করলো এবং কোন দিকে এগোবে তার

ওপর। দক্ষিণে বেশি বৃষ্টি হবে। উত্তরে তুলনামূলক কম বৃষ্টি হবে। আগামী ২৪ তারিখ বিকেলের মধ্যে নিম্নচাপের গঠন এবং শক্তি সম্পর্কে নিশ্চিত হয়ে পূজোয় ডে বাই ডে নির্দিষ্ট করে কবে কতটা বৃষ্টি সেটা জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দফতর। পূজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা! এই নিম্নচাপ গভীর

নিম্নচাপে পরিণত হতে পারে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীতে গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা। তার আগে মহালয়ার পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব। দশমীতেও ফের ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার

পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন।মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে।দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ – সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ – সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ; আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে। ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর এর মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টি।

বজ্রবিদ্যুত্‍ – সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু – এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি। নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পূজোয়। তবে বজ্রবিদ্যুৎ – সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ২১ সেপ্টেম্বর – মহালয়ার দিন

দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে না। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বজ্রবিদ্যুৎ – সহ বৃষ্টির সম্ভাবনা। ২২ সেপ্টেম্বর- বৃষ্টির পরিমান বাড়ার সম্ভাবনা। (দক্ষিণবঙ্গে) ২৩ সেপ্টেম্বর – দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। ১ – ২ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪ সেপ্টেম্বর- কমবে বৃষ্টি। তবে হতে পারে হালকা বৃষ্টি। ২৬ – ২৯ সেপ্টেম্বর – বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। ফলত বঙ্গের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি।

৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর – ক্রমশ বাড়বে বৃষ্টি। (দক্ষিণবঙ্গে) উত্তরবঙ্গের – বৃষ্টিপাত কম থাকবে ২২ সেপ্টেম্বর মেঘাচ্ছন্ন আকাশ। এক, দু পশলা হালকা মাঝারি বৃষ্টি। ২৪ সেপ্টেম্বর – মেঘাচ্ছন্ন আকাশ। এক দু পশলা বৃষ্টি।২৬-২৯ সেপ্টেম্বর – মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এক দু পশলা বৃষ্টি। ৩০ সেপ্টেম্বর থেকে – ২ অক্টোবর, বৃষ্টির পরিমাণ বাড়বে।