ভারতরত্ন হার্টথ্রব জুবিন গার্গ এর ৫৩ তম জন্মদিনে রাজ্যজুড়ে ব্যতিক্রমী আয়োজন

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১৮ নভেম্বর :- ব্যতিক্রমী পদক্ষেপ কালচারাল ফেটারনিটি অব বরাক ভ্যালির ব্যবস্থাপনায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ও সাড়া ফেলেছে জুবিন স্মরণে।

শিলচর ডিএসএ ময়দানে ৫ হাজারের অধিক অনুরাগীদের উপস্থিতিতে এক সুরে মায়াবিনী র গান পরিবেশনের মাধ্যমে ৫৩ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে, মঙ্গলবার সন্ধ্যায় শিলচর জিলা ক্রীড়া ময়দানে জুবিনের প্রতিচ্ছবি তে মাল্যদান পুষ্পার্ঘ্য ও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তৎসঙ্গে ৫৩ টি আকাশ বাতি জালিয়ে আকাশে ছেড়ে তাঁর জন্মদিন পালন করে শিলচর বাসী।

প্রায় ৫ হাজারের অধিক অনুরাগীরা নিজ নিজ মোবাইলের ফ্লাস লাইট জালিয়ে একই সুরে “মায়াবিনী রাতির বুকুত” গান পরিবেশন করে ৫৩ তম জন্মদিনে জুবিন এর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এতে ব্যাপক সাড়া ফেলেছে শহরজুড়ে।

উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের আরেকজন অন্যতম শিল্পী দেবজিত সাহা সহ অনেক শিল্পীরা ও।ঐক্যবদ্ধভাবে ব্যতিক্রমী প্রয়াসে জুবিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ঐতিহাসিক সাক্ষী হয়ে রইলো ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার এই আয়োজন বললেন অনেকেই।