বিশিষ্ট কবি আশুতোষ দাসকে সম্মাননা

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ১৫ নভেম্বর :- বরাকের বিশিষ্ট কবি ও সাহিত্যিক আশুতোষ দাসকে প্রয়াত কবি বিমল কান্তি দাসের স্মৃতি স্মারক পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয়। প্রয়াত কবি বিমল কান্তি দাসের

সৃজন ও জীবন নিয়ে কবি আশুতোষ দাস এক বিশেষ স্মারক ভাষণ প্রদান করেন বৃহস্পতিবার শিলচরের আম্বেদকর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে।