যুব বিচিত্রা প্রতিনিধি, কৈলাশহর, ১৪ নভেম্বর :- বৃহস্পতিবার সকাল বেলা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের জেলা কমিটির সদস্য তথা কৈলাসহর জার্নালিস্ট ক্লাবের সদস্য এবং চ্যানেল চব্বিশ ঘন্টার কর্ণধার বিদ্যুৎ বৈদ্য। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, এবং কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিছুটা সুস্থ হবার পর বিগত কয়েকদিন পূর্বে কৈলাসহর দক্ষিণ কালিপুর এলাকায় অবস্থিত উনার নিজ বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার সকাল বেলা তিনি টয়লেটে যান
সেখানে যাওয়ার পর তিনি অসুস্থতা বোধ করেন এরপর উনার স্ত্রী উনাকে সেখান থেকে উদ্ধার করে কৈলাসহর RGM হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর উনার মৃতদেহ নিয়ে আসা হয় উনার নিজ বাড়িতে, পরবর্তী সময় উনার বাড়িতে ছুটে আসেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির সহ-সভাপতি তথা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন,
জার্নালিস্ট ইউনিয়নের জেলা কমিটির সহ-সভাপতি অনিমেষ ভট্টাচার্য্য, জেলা কমিটির সম্পাদক উত্তম দেব, মহকুমা কমিটির সভাপতি আজির মিয়া, সম্পাদক নারায়ণ সাহা, জেলা কমিটির অফিস সম্পাদক মোঃ আব্দুল সুফান, মহকুমা কমিটির অফিস সম্পাদক শুভঙ্কর দাস, জেলা কমিটির প্রচার সম্পাদক রাজু দেব, সাংবাদিক দীপেন দেব। উনারা সবাই গিয়ে প্রয়াত সাংবাদিকের পরিবারের লোকদের গভীর সমবেদনা জানান, পাশাপাশি ফুলের মালা দিয়ে সাংবাদিক বিদ্যুৎ বৈদ্যকে শেষ শ্রদ্ধা জানান, তৎসঙ্গে উনার আত্মার চিরশান্তি কামনা করেন ঈশ্বরের কাছে।
