ফের অসম ত্রিপুরার সীমান্ত চেক গেইটে জব্দ বৃহৎ পরিমাণ নেশাদ্রব্য:

অসম পুলিশের বড়োসড়ো সাফল্য!

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,০৬ অক্টোবর: অসম ত্রিপুরা সীমান্ত চেক গেইটে জব্দ বৃহৎ পরিমাণ নেশাদ্রব্য। অসম পুলিশের বড়োসড়ো সাফল্য।

আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকপোস্টে WB 23 D 7176 নম্বরের একটি গাড়ি আটক করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর গাড়ি থেকে কোডিন ফসফেট কাশি সিরাপ ESKUF এর ১৪৪টি কার্টুন (মোট -১৪৪ × ১৫০ = ২১৬০০ বোতল) উদ্ধার করা হয়েছে।

তৎসঙ্গে পশ্চিমবঙ্গের সায়াদ আফ্রিদি নামে একজনকে আটক করেছে অসম পুলিশ।

অসম – ত্রিপুরা সীমান্ত চেক গেইটের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে চিরুনি তল্লাশি তে বেজায় সফলতা। বার কয়েক ত্রিপুরা চেকপোস্ট অতিক্রম করে অসম চেকপোস্টে এসেই জালে মাছ ঢুকেছে। বড়ো মাপের নেশাদ্রব্য আটক করতে সফলতা পেয়েছে অসম ত্রিপুরা সীমান্ত চূড়াইবাড়ি চেকপোস্ট।