ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১৪ নভেম্বর :- হাইলাকান্দির জেলা আয়ুক্তের নির্দেশে হাইলাকান্দির সহকারী আয়ুক্ত, শ্রীমতি জাহানাদি লাংথাসা (এসিএস) পরিষ্কার – পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি ব্যবস্থা পর্যালোচনা করার জন্য এস.কে. রায় সিভিল হাসপাতালের সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে, তিনি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপর জোর দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক পরিষ্কার, নিরাপদ এবং রোগী-বান্ধব

হাসপাতাল পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। উনার উপস্থিতে এই সাফাই অভিযান সম্পন্ন হয়। কারন, জনসাধারণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে হাসপাতালের রোগী এবং সহযোগী দের কে হাসপাতালের বিভিন্ন স্থানে রাখা ডাস্টবিন গুলিতে বর্জ্য

ফেলতে আবেদন জানানো হয়েছে। স্বচ্ছতা ই সেবা ,বাস্তব করতে তৎপর জেলা প্রশাসন।
