“বন্দে মাতরতম” জাতীয় সংগীতের ১৫০ তম বর্ষপূর্তি উদযাপন সর্বত্র

উৎসর্গ রায়, ধর্মনগর, ০৮ নভেম্বর :- উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণ দেন মন্ত্রী সান্ত্বনা চাকমা! দেশজুড়ে আজ পালিত হয় “বন্দে মাতরম” সঙ্গীতের ১৫০ তম বর্ষপূর্তি।

মন্ত্রী সান্ত্বনা চাকমা বক্তব্য

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচিত সঙ্গীত আজ ১৫০ বর্ষে পা রাখে। আবেগ জড়িত সঙ্গীত যেন দেশের মানুষের হৃদয় স্পর্শ করে আজ ও রয়েছে চিরতরে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ই বিভিন্ন রকমের কার্যসূচি নিয়ে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। ব্যতিক্রম নয় অসম – ত্রিপুরা সহ আশপাশ এলাকা।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনি চন্দ্রণ, পুলিশ সুপার অবিনাশ রাই সহ প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এবং এতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।