ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০৮ নভেম্বর :- হাইলাকান্দি জেলায়ও “বন্দেমাতরম” সংগীতের ১৫০ তম বর্ষ পালন উপলক্ষে শুক্রবার থেকে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় জেলার সরকারি কার্যালয় গুলিতে সমবেতভাবে বন্দেমাতরম সংগীতটি গাওয়া হয়। জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মর্নিং অ্যাসেম্বলি, ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানগুলিতেও শুক্রবারএই সংগীত সমবেতভাবে পরিবেশন করা হয়। জেলা কমিশনারের কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে “বন্দে – মাতরম” সংগীতটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় । এতে ভাষণ দিতে গিয়ে সাংসদ কৃপানাথ মালাহ বন্দেমাতরম সংগীতটি স্বাধীনতা সংগ্রামে দেশবাসীকে দেশপ্রেমে উদ্বৃত্ত করেছিল। তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। জেলা কমিশনারের কার্যালয়ের সমবেত বন্দেমাতরম পরিবেশনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা কমিশনার অভিষেক জৈন সংগীতটির তাৎপর্য নিয়ে ভাষণ দেন। স্বাগত বক্তব্যে এডিসি ত্রিদিব রায় সংগীতের ঐতিহাসিক তাৎপর্য্য, প্রেক্ষাপট, রচনাকাল ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এতে তিন বিজেপি কর্মকর্তা স্বপন ভট্টাচার্য্য, কল্যাণ গোস্বামী ও মুণ স্বর্ণকার অংশ নেন।এছাড়া সকাল সাড়ে দশটা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে দেখানো হয় জেলা কমিশনারের কার্যালয়ে। মূলত এদিনের অনুষ্ঠানে ব্যাপক সাড়া এবং তাৎপর্য তুলে ধরে উদ্বুদ্ধ করা হয় উপস্থিত দের।
দেশের সঙ্গে সম্মতি রেখে “বন্দেমাতরম” এর ১৫০ তম বর্ষ উদযাপন হাইলাকান্দিতে!
