যুব বিচিত্রা প্রতিনিধি, শ্রীভূমি, ১৯ সেপ্টেম্বর :- সমগ্র ভারত জুড়ে সেবা পর্ব বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগাদান সাংসদ কৃপা নাথ মাল্লাহর। এদিন অনুষ্ঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা জি-র দূরদর্শী নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচি। আজ সেই মহৎ কর্মসূচির
অংশ হিসেবে করিমগঞ্জের সাংসদ কৃপা নাথ মাল্লাহ চেরাগীতে বৃক্ষরোপণ ক্মসূচিতে যোগ দিতে দেখা যায়। পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে এই উদ্যোগ নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ বললেন সাংসদ কৃপা নাথ। এই
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক শ্রী নিলমজ্যোতি দাস, শ্রীভূমির বিদ্যালয় পরিদর্শক সহ অন্যান্য আধিকারিকগণ, বন বিভাগের কর্মকর্তা ডিএফও শ্রী আমোল বোরহাডে সহ আরও অনেক সম্মানিত ব্যক্তিরা মহৎ উদ্যোগ সফল করতে অংশ নেন।













