আতঙ্কের প্রহর কুইন্সল্যান্ডে!
সংবাদ সংস্থা, ৬ নভেম্বর :- আতঙ্কের কুইন্সল্যান্ডে আদৌ সূর্য-মার্শরা খেলতে পারবেন? অবশেষে শান্ত আকাশের জন্য প্রস্তুত হয়েছে ‘দ্য সানশাইন স্টেট’ ওরফে ‘সূর্যোদয়ের রাজ্য’! বিগত কয়েকদিন কুইন্সল্যান্ড দেখেছে প্রকৃতির তাণ্ডব। আর এই কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অবস্থিত, কারারা স্টেডিয়ামে ৬ নভেম্বর,বৃহস্পতিবার চলতি ভারত – অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের (Australia vs India, 4th T20) চতুর্থ ম্যাচ! সিরিজের ফল এখন ১-১। এখন প্রশ্ন অশান্ত কুইন্সল্যান্ডে পুরো সময়ে জুড়ে খেলা চালিয়ে যাওয়া কি সম্ভব হবে? বৃষ্টি-বিধ্বস্ত এই সিরিজের আরেকটি ম্যাচে, আবহাওয়ার হুমকি আছে বলেই মনে হচ্ছিল। কিন্তু এখন পরিষ্কার রোদ ঝলমলে আকাশ বলেই আপডেট রয়েছে।
গত সপ্তাহে কুইন্সল্যান্ড :-
গত সপ্তাহান্তে কুইন্সল্যান্ড চলতি বছরের সবচেয়ে ভয়াবহ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল। রাজ্যের দক্ষিণ-পূর্বে ভয়ংকর বজ্রপাত হয়েছিল। প্রায় ৯ সেন্টিমিটার প্রশস্ত দানবীয় শিলাবৃষ্টিতে ১ দিনেই ৫০০০০০ বজ্রপাত হয়েছে। ১০০ কিঃমিঃ বেগে ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। ভংকর ঝড় গাছপালা উপড়ে ফেলে দিয়েছে। এবং বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং টোওম্বা, ইপসউইচ এবং লোগানের আশেপাশের বেশ কয়েকটি জায়গায় ২৪ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন ছিল। রাজ্য জরুরি পরিষেবা সাহায্যের চেয়ে প্রায় ৩০০ ফোন পেয়েছে। যার মধ্যে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত ছাদ, ভাঙা জানালা এবং জল ঢুকে বন্যার কারণে। তবে চরম প্রতিকূল আবহওয়া ধীরে ধীরে অনুকূলে। এখন ফোকাস ক্রিকেটেই।
কী বলছে আবহাওয়ার পূর্বাভাস :-
সৌভাগ্যবশত গত সপ্তাহান্তে কুইন্সল্যান্ড যা দেখেছে, তা ম্যাচের দিন কোনও চিন্তার কারণ হবে না। ওয়েদারডটকম বলছে গোল্ড কোস্ট ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উপভোগ করার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৪ শতাংশ এবং সন্ধ্যায় ৬ শতাংশ, অন্যদিকে আর্দ্রতা প্রায় ৫৮ শতাংশ থাকবে, যা ফ্লাডলাইটে ক্রিকেট খেলার জন্য উপযুক্ত। গোল্ড কোস্টের উপকূলীয় বাতাস বোলিং গতিশীলতায় ভূমিকা রাখতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া জুড়ে কয়েক সপ্তাহের আবহাওয়া বিপর্যয়ের পর, এদিনের খেলা অবশেষে একটি পূর্ণ, নিরবচ্ছিন্ন প্রতিযোগিতার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে।
সিরিজ এখন ১-১ :-
গত ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে, সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সূর্যকুমার যাদব ও মিচেল মার্শরা। কিন্তু তুমুল বৃষ্টিতে সেই ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এরপর গত ৩১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে রীতিমতো ল্যাজে-গোবরে হয়ে ৪ উইকেটে হেরেছিল ভারত। কিন্তু তৃতীয় টি-২০আই-তে সূর্যকুমাররা দেখিয়ে দিয়েছেন কেন তারা বিশ্বের ১ নম্বর। রীতিমতো রেকর্ড করে সিরিজ ১-১ করেছে টিম ইন্ডিয়া। অনবদ্য খেলেছিলেন অর্শদীপ সিং ও ওয়াশিংটন সুন্দর। এদিন যে জিতবে সিরিজ তার পকেটে….!
