সংবাদ সংস্থা, ৬ নভেম্বর :- অগাস্ট মাসে কানাডায় ভারতীয় পড়ুয়া ভিসা প্রত্যাখ্যানের হার প্রায় ৭৪% বেড়ে যায়। মানে চারজন ভারতীয় আবেদনকারীর মধ্যে তিনজনে ‘স্টাডি পারমিট’ প্রত্যাখ্যান করা হয়। মার্কিন মুলুকের পর ভিসা বিড়ম্বনা এবার কানাডায়। কানাডায় গণ ভিসা বাতিলের পরিকল্পনা। যাতে টার্গেট হতে পারেন ভারতীয়রা! বিপাকে পড়তে পারেন ভারতীয় পড়ুয়ারা। জালিয়াতি হচ্ছে ভিসা! আর তাই কানাডিয়ান কর্তৃপক্ষ গণ ভিসা বাতিলের পরিকল্পনা করছে। বিপুল হারে ভিসা আবেদন বাতিল বা প্রত্যাখ্যান করা হবে। যেখানে মূল লক্ষ্য ভারত ও বাংলাদেশের মতো দেশগুলি। অগাস্ট মাসে কানাডায় ভারতীয় পড়ুয়া ভিসা প্রত্যাখ্যানের হার প্রায় ৭৪% বেড়ে যায়। মানে চারজন ভারতীয় আবেদনকারীর মধ্যে তিনজনে ‘স্টাডি পারমিট’ প্রত্যাখ্যান করা হয়।
জাল ভিসা শনাক্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগ নিতে চলেছে কানাডা কর্তৃপক্ষ। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জাল ভিসা আবেদন শনাক্ত ও বাতিল করার জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করেছে। এই বিষয়ে আইন আনারও ভাবনাচিন্তা চলছে। তবে এর বিরোধিতা করেছে ৩০০টিরও বেশি নাগরিক সংস্থা।
পরিসংখ্যন বলছে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মাসে ৫০০-রও কম ভারতীয় ভিসার আবেদন করতেন। ২০২৪-এর জুলাই মাসে সেই সংখ্যাটা প্রায় ২০০০-এ পৌঁছয়। ২০২৪-এর জানুয়ারিতে ৬৩,০০০ ভিসা অনুমোদন করা হয়েছিল। জুনে সেটা কমে ৪৮,০০০-এ দাঁড়ায়। কানাডার আন্তর্জাতিক পড়ুয়াদের মধ্যে ভারত এখনও শীর্ষে। তবে ‘স্টাডি পারমিট’ প্রত্যাখ্যান হারেও ভারত সর্বোচ্চ। উদ্বিগ্ন ভারতীয় পড়ুয়ারা।
