সংবাদ সংস্থা, ৬ নভেম্বর :- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৩ জুন ২০২৫ এ আইপিএল জেতার পরেই জানা গিয়েছিল যে, দলটির মালিক সংস্থা ব্রিটিশ কোম্পানি পিএলসি আংশিক বা সম্পূর্ণভাবে আরিসিবি বিক্রি করার জন্য বাজারে নেমেছে। এবার বম্বে স্টক এক্সচেঞ্জকে দল বিক্রির সিদ্ধান্তের কথা সরকারি ভাবে জানিয়েছে ডিয়াজিও। ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও বিষয়টিকে ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা’ হিসেবেই দেখছে। আইপিএল এবং ডব্লিউপিএলে অংশগ্রহণ করে সংস্থার দুই দল আগামী ৩১ মার্চের আগেই নতুন মালিক পেয়ে যাবে বলেই খবর। এখন প্রশ্ন কে কিনছেন আরসিবি? আরসিবি কিনতে আগ্রহ প্রকাশ করেছে হাফ ডজন সংস্থা। দুই মার্কিন সংস্থাও দল অধিগ্রহণে ইচ্ছুক বলেই খবর। দীর্ঘ ১৮ বছরের চেষ্টায় আরসিবি আইপিএল জেতার পর দলের দাম অনেকটা বেড়েছে। বাজারদর এখন ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১৭৭২৬২৭০০০০০ টাকা)। ২০০৭ সালে ১১১ মিলিয়ন ডলারে আরসিবি-র মালিকানা কিনেছিলেন বিজয় মালিয়া। আরসিবি প্রতিষ্ঠাতা আজ প্রত্যর্পণের কঠিন যুদ্ধে। প্রাক্তন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মালিয়া। ইউনাইটেড ব্রিউয়ারিজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান, অধুনা বিলুপ্ত কিংফিশার এয়ারলাইন্সেরও প্রতিষ্ঠাতা। ফোর্স ইন্ডিয়া ফর্মুলা ওয়ান দলের মালিকানাও ছিল তাঁর। ২০১৬ সালে ঋণখেলাপি হয়ে বিজয় মালিয়া ভারতে ছেড়ে চলে গিয়েছিলেন। দিয়াজিও ইন্ডিয়া আরসিবি-র সঙ্গেই মালিয়ার ইউনাইটেড স্পিরিটসের নিয়ন্ত্রণ নেয়। এখন আরসিবির সম্পূর্ণ মালিকানা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের। ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মহেন্দ্র কুমার শর্মা (চেয়ারম্যান) এবং আনন্দ কৃপালু (এমডি এবং সিইও) হলেন আরসিবির মালিকানার পিছনের দুই মূল ব্যক্তি। ২০২১ সালে আনন্দ কৃপালুর কাছ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রথমেশ মিশ্র, যা মদের জায়ান্ট দিয়াজিও ইন্ডিয়ার এক সহযোগী প্রতিষ্ঠান। প্রায় ১৮ হাজার কোটি টাকায় আরসিবি-র মালিকানা নিতে অনেকেই ইচ্ছুক। তবে দৌড়ে সবার আগে রয়েছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। জানা গিয়েছে যে আদর কেবলই একটি সংখ্যালঘু অংশীদারিত্বের পরিবর্তে পুরো ফ্র্যাঞ্চাইজিটি অর্জন করতে চাইছে। শিল্পপতি গৌতম আদানি ভারতে দ্বিতীয় ধনীতম ব্যক্তি। ৬৯৬০ কোটি টাকার মালিক তিনি। আদানি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই আইপিএলে আগ্রহ দেখিয়ে আসছে। জানা যাচ্ছে তারাও নাকি আরসিবি অধিগ্রহণে ইচ্ছুক। অতীতে তিনি গুজরাত টাইটান্সও নিতে ইচ্ছুক ছিলেন তিনি। জেএসডব্লিউ গ্রুপের এমডি পার্থ জিন্দালও নাকি আরসিবি নেওয়ার লড়াইয়ে। তবে তাঁকে আরসিবি নিতে হলে প্রথমে দিল্লি ক্যাপিটালসের অংশীদারিত্ব বিক্রি করতে হবে। দিল্লি-ভিত্তিক এক বিলিয়নেয়ার এবং দুটি মার্কিন-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফার্ম-সহ আরও বেশ কয়েকটি দল আগ্রহী বলে জানা গেছে। সবচেয়ে বড় বিষয় হল দলের মূল্যায়ন। ডিয়াজিও প্রায় ২ বিলিয়ন ডলার চাইছে। পুনাওয়ালা বলেছেন, কেবল সঠিক মূল্যায়নে হলেই তিনি এগিয়ে যাবেন। আরসিবি কেনার চুক্তির জন্য নিয়ন্ত্রক সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদনের প্রয়োজন হবে।
কোভিডে দেশবাসীর মুখে ছিল আরসিবির নাম! তবে এখন প্রায় ২ বিলিয়ন ডলারের প্রশ্ন একটাই! ১৭৭,২৬২,৭০০,০০০ টাকায় কে কিনছেন আরসিবি ?
