সুজন চক্রবর্তী, শিলচর, ০৬ নভেম্বর :- গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা নিয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ০২ পুলিশ কর্মী। মঙ্গলবার কাছাড় জেলার জয়পুর থানার ০২ পুলিশকর্মী দেবু ঘোষ ও জলিল উদ্দিনকে বরখাস্ত করেছেন কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। তাদের চাঁদা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের নজরে পড়ে। এরপরই কাছাড়ের এসএসপি ০২ জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। উক্ত পুলিশ কর্মী এলাকার বিভিন্ন গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তুলার অভিযোগ

উঠেছে। ২ থেকে ৫ হাজার প্রত্যেকটি গাড়ি থেকে তাদের উৎকোচ নেওয়ার অভিযোগে বিহীত ব্যবস্থা তাদের উপর। এদের এই বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় চালক সুপারির গাড়ি নিয়ে যাওয়ার সময় তার গাড়িটি আটকে রাখেন জয়পুর থানার এই ০২ পুলিশ কর্মী। গোপনে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন জনৈক লরি চালক, তারপর শুরু হল হৈচৈ। খবর পৌঁছায় কাছাড় পুলিশ সুপার এর নজরে। তড়িঘড়ি এই ভিডিও দেখে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় এই ঘুষখোর দুই পুলিশ কর্মীকে।
