ভারত রত্ন ড. ভূপেন হাজারিকা স্মরণে হাইলাকান্দি তথা বরাকে জন জোয়ার, দশ সহস্রাধিক কণ্ঠে শ্রবণ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ৫ নভেম্বর :- ভারতরত্ন ড. ভূপেন হাজারিকা র চতুর্দশ মৃত্যু বার্ষিকীতে বুধবার হাইলাকান্দি জেলায়ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।বাদ পড়ে নি বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত। এই উপলক্ষে হাইলাকান্দি শহরের ডিএসএ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন গড়ে তোলা হয়, এবং সমবেতভাবে সুধাকন্ঠের অমর সৃষ্টি সঙ্গীত “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?” গাওয়া হয়। সাংসদ কৃপানাথ মাল্লাহ, জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক জাকির হোসেন লস্কর, পুরপতি মানব চক্রবর্তী, বিজেপি নেতা কল্যাণ গোস্বামী, স্বপন ভট্টাচার্য, মুন স্বর্ণকার জেলা পরিষদ সদস্য দিলোয়ার হোসেন বড়ভূইয়া সহ জেলার প্রবীণ নাগরিক, সামাজিক সংস্থার কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, এস এইচ জি সদস্য, সরকারি আধিকারিক কর্মচারী সহ সর্বশ্রেণীর জনসাধারণ এতে অংশ নেন। সমবেত জনসাধারণকে উদ্দেশ্য করে সাংসদ কৃপা নাথ মাল্লাহ বলেন, সুধা কন্ঠের সংগীতের আবেদন আমাদের দেশের সীমানা পেরিয়ে বিশ্বজয় করতে সম্ভব হয়েছে। অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সুধা কন্ঠের মানবতাবাদী দর্শন তুলে ধরে বলেন, তিনি চেয়েছিলেন সবাইকে নিয়ে একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলতে। এই পথ অনুসরণ করে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম গ্রীনিস বুকে বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড করতে সক্ষম হয়েছে। ফলে বিশ্বের শিল্পপতিরা আসামে বিনিয়োগ করায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নের আসাম গড়ার জন্য তিনি সবাইকে একযোগে কাজ করে যাবার আবেদন জানান। বুধবারের মানব শৃঙ্খলে শহরের ডিএসএ ময়দানে সমবেত জনস্ত্রোত পরিলক্ষিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় গোটা বরাকে-ই। এছাড়াও এদিন গুয়াহাটির জন্মশতবর্ষ অনুষ্ঠানে অংশ গ্রহণ কারী হাইলাকান্দির ২১ জন শিল্পী ১৭ টি গানের কোলাজ সহ মানুষ মানুষের জন্য গানে ও সবাইকে উদ্বেলিত করে তুলেন।