সুজন চক্রবর্তী, শিলচর, ০৩ নভেম্বর :- কাছাড় জেলায় ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। জিলা পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এর কুম্ভ নিদ্রা ভাঙাঁলো অসম রাজ্যিক মেডিকেল কাউন্সিল অব রেজিস্ট্রেশন এর ভিজিল্যান্স আধিকারিক ডঃ অভিজিৎ নেওগ। তাঁর দেওয়া এজাহারের ভিত্তিতে রবিবার কাছাড়
জেলার রোজকন্দি বাগান এলাকা থেকে আরও এক ভুয়ো চিকিৎসককে পাকড়াও করেছে পুলিশ। ভুয়ো এই চিকিৎসক এর নাম সোপাল রায়। অন্যজন ইন্দ্রজিৎ রায়। সূত্রে প্রকাশ, জেলায় আরও কয়েকজন ভুয়ো চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে অতিসত্তর গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো

চিকিৎসকদের পাশাপাশি ব্ল্যাকমেইলিং চক্রের গতিবিধি ও নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
