বরাকবঙ্গের আঞ্চলিক সমিতি গঠন, সভা জামিরায়

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০৩ নভেম্বর :- বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জামিরা আঞ্চলিক সমিতি গঠন করার লক্ষ্যে রবিবার পি. এম. শ্রী জামিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকি বড়ভূইঁয়ার পৌরোহিত্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়া। সাংগঠনিক কাঠামোর বিভিন্ন দিক ও গঠন প্রণালীর পাশাপাশি এর ইতিবৃত্ত তুলে ধরে

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ড. নিজাম উদ্দিন, সাংগঠনিক উপ-সমিতির আহ্বায়ক অনিল পাল, সাংগঠনিক উপসমিতির সদস্য সুরজিত দেব, হাইলাকান্দি জেলা কমিটির পক্ষে পর্যবেক্ষক রণেন্দ্রনারায়ণ দে। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন লেখক ও শিক্ষক ইউনুস আমিন বড়ভূইয়া। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও শিক্ষক বদরুল ইসলাম লস্কর।