সুজন চক্রবর্তী, ০২ নভেম্বর :- পিস্তল ও জাল নোটসহ ০২ যুবককে গ্রেফতার করলো শ্রীভূমি জেলার রাতাবাড়ি পুলিশ। শনিবার ১ নভেম্বর সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে জালালাবাদ বাজারে অভিযান চালিয়ে নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবিমল নাথের নেতৃত্বে পিস্তল ও বিপুল পরিমান জাল নোট সহ ২ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাইকের সিটের নিচ থেকে একটি পিস্তল এবং ৪৮ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। পিস্তলটিতে একটি জীবন্ত গুলি ছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের নাম আবিদুল রহমান (২৮) ও আনোয়ার হোসেন (২৯) তারা উভয়কে নিলামবাজার থানাধীন তালতলা গ্রামের বাসিন্দা বলে সূত্রে খবর।
রাতাবাড়িতে পিস্তল ও জাল নোট সহ গ্রেফতার ০২ যুবক!
