গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাড়ম্বরে উদযাপন দীপাবলি তৎসঙ্গে কালীপূজা

যুব বিচিত্রা প্রতিনিধি, নয়া দিল্লি, ২৪ অক্টোবর :- দীপাবলির দিনে গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশন (GNWBA) টানা অষ্টম বছরের মতো কালীপূজার আয়োজন করেছে। সুপারটেক সোসাইটির ক্লাব ২ – এ ঐতিহ্যবাহী নিয়মে পূজা অনুষ্ঠিত হয়। “আমরা গত আট বছর ধরে কালীপূজা করছি, যাতে

আমাদের সদস্যদের উপর দেবীর আশীর্বাদ বর্ষিত হয়,” বলেন সংগঠনের সভাপতি মনোজ নিয়োগী। গ্রেটার নয়ডা ওয়েস্টের এই অন্যতম প্রধান বাঙালি সমাজ – সাংস্কৃতিক সংগঠনটি নতুন প্রজন্মের মধ্যে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছে। এদের উদ্যোগ প্রশংসনীয় বললেন অতিথিরা।