কাছাড় – ডিমা হাসাও সীমান্তে এনকাউন্টার, নিহত ০১ ক্যাডার

সুজন চক্রবর্তী, শিলচর, ০২ ডিসেম্বর :- ফের এনকাউন্টার আসাম পুলিশের। সোমবার ০১ ডিসেম্বর মধ্যরাতে কাছাড়- ডিমা হাসাও সীমান্তের জিনাম ভ্যালিতে ভোর রাতে সংগঠিত হয় এনকাউন্টার। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে মোদি মার নামে এইচ পিসি (ডি) এর ক্যাডারের। তার বাড়ি ডিমা হাসাও জেলার বড়ারকাপ এলাকায় বলে জানা গেছে। ঘটনার সূত্রে প্রকাশ, এক গাড়ি চালককে পিস্তল দেখিয়ে লুটপাটের চেষ্টা চালায় এইচপিসি (ডি) এর উগ্রপন্থীরা। চালককে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ও ছোঁড়ে তারা। এমন খবর পেয়ে সীমান্তে নিয়োজিত ডিমাসা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই পুলিশের সঙ্গে উগ্রপন্থীদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ডিমাসা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় এইচপিসি(ডি) এর ক্যাডারের। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।