ধর্মনগরে ‘নবযুগ সংঘ’ এর উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা

উৎসর্গ রায়, ধর্মনগর, ১৯ অক্টোবর :- “নবযুগ সংঘে’র” ব্যতিক্রমী পদক্ষেপ। কালীপুজো উপলক্ষে কঁচি –

কাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে তাঁরা। “নবযুগ সংঘ” ক্লাব এবার ৪৮ তম বর্ষে

পদার্পণ করেছে। বিভিন্ন সমাজ সেবা মূলক কাজও করে থাকে “নবযুগ সংঘ” “নবযুগ সংঘ” এর এই উদ্যোগ

যথেষ্ট উল্লেখনীয় শৈক্ষিক মহলে তাঁর বিরাট প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রকাশ করেন সচেতন মহল।

“নবযুগ সংঘ” প্রতিবারই সমাজ সেবা মূলক কাজ করে থাকার নজির রয়েছে ধর্মনগরে। এদিনের মূল

আয়োজক যথাক্রমে কমিটির সভাপতি হরিপদ নাথ, সম্পাদক রঞ্জিত কুমার দাস, কোষাধ্যক্ষ প্রসুন দাস

সহ স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে এদিন সম্পন্ন হয় তাদের ব্যতিক্রমী আয়োজন।