টিএসআর জওয়ানের আকস্মিক মৃত্যু, ধর্মনগরে শোকের ছায়া

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৯ অক্টোবর :- টিএসআর জওয়ানের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ধর্মনগরের রাজবাড়ি এলাকা। প্রসঙ্গত ধর্মনগরের রাজবাড়ি দূর্গাপুর এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দেবনাথ টিএসআর এর ষষ্ঠ ব্যাটেলিয়ানের রাইফেল ম্যান (জিডি)পদে কর্মরত ছিলেন। কর্মসূত্রে সে খোয়াই জেলার

রামচন্দ্রঘাট স্থিত ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পরিবারের কোয়াটারে বসে সন্ধ্যা কালীন টিফিন খাবার সময় আকস্মিক হৃদ রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই তাকে খোয়াই এর ছেবরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় খোয়াই জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে পৌঁছলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শনিবার সকালে খোয়াই এর

জেলা হাসপাতালে ময়না তদন্তের পর মৃত দেহ হেড কোয়ার্টারে এনে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করে বিকেলে ধর্মনগরের নিজ বাড়িতে দেহ নিয়ে আসা হয়। বাড়িতে এসেও তার সহ কর্মি টিএসআর জওয়ানরা তাকে শেষ সেলামী জানান। তাঁর এই অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে আসে গোটা রাজবাড়ি এলাকায়। কান্নায় ভেঙে

পড়েন পরিবার পরিজনরা। নেমে আসে শোকের ছায়া। অবশেষে শনিবার সন্ধ্যায় ধর্মনগর মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।