এই পর্যন্ত বরাক উপত্যকায় দশ জনেরো অধিক স্বয়ম্ভূ চিকিৎসক গ্রেপ্তার।
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১৯ অক্টোবর :- মুন্নাভাই এমবিবিএস এর দৌরাত্ম্য প্রতিরোধে এবার সক্রিয় অসম মেডিকেল কাউন্সিল অব রেজিস্ট্রেশন (ACMR) কর্তৃপক্ষ।
বরাক উপত্যকার আনাচে কানাচে ভরে পড়েছে মুন্নাভাই এমবিবিএস। একের পর এক গ্রেপ্তার হচ্ছে, আগামীতে আরো ও কয়েকজন তালিকায় রয়েছে শীঘ্রই হবে গ্রেপ্তার। সাধারণ মানুষের জীবন নিয়ে চলছে একপ্রকারের ছিনিমিনি খেলা, আরেকদিকে চলছে লুন্ঠন এর পর লুন্ঠন! চিকিৎসার নামে চরম অরাজকতা বরাকে।
চিকিৎসা র নামে অবৈধ চিকিৎসক দের দপদপানি বরাকে। যেমন এলোপ্যাথিক, তেমন আয়ুর্বেদিক সহ অন্যান্য। এবার শিলচরে গ্রেপ্তার MBBS, নামধারী আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ বিপুল চন্দ্র নাথ (বি.সি নাথ)। অসম মেডিক্যাল কাউন্সিল অব রেজিস্ট্রেশন (ACMR)র ভিজিল্যান্স আধিকারিক ডঃ অভিজিৎ নেওগ এর নেতৃত্বে সাড়া রাজ্যজুড়ে চলছে ভূয়ো চিকিৎসক এর ধরপাকড়।
এবার ACMR-র ভিজিল্যান্স আধিকারিক ডঃ অভিজিৎ নেওগ এর এক এজাহারের ভিত্তিতে শিলচর সদর পুলিশ রবিবার সকালে শিলচর অম্বিকপট্টি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মুন্নাভাই এমবিবিএস বিপুল চন্দ্র নাথ কে। ভারতীয় দন্ড বিধির ন্যায় সংহিতা র অধীনে শিলচর পিএস কেইচ ৯৭৮/২৫ নম্বরের অধীনে ৩১৯(২)/৩১৬(২)/৩৩৬(২)/১২৫/২৭১ ধারা নথিভুক্ত করে দায়ের করা হয় মামলা।
ইতিমধ্যে ১০ র অধিক ভূয়ো চিকিৎসক গ্রেপ্তার হলেও, আজ ও রয়েছে বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে গঞ্জে ভূয়ো চিকিৎসক এর দপদপানি। বরাক উপত্যকার আরো ও অনেকেই ভুয়ো চিকিৎসক এর নাম রয়েছে তালিকায় শীঘ্রই গ্রেফতার হবে তাঁরা ও জানালেন ACMR কর্তৃপক্ষ চিকিৎসক অভিজিৎ নেওগ।
