শিলচরে আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস পালন উজ্জীবন প্লাস্টিক সোসাইটির ব্যবস্থাপনায়

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০৩ ডিসেম্বর :- উজ্জীবন প্লাস্টিক সোসাইটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস। ইন্ডিয়া ক্লাব তৃতীয় উজ্জীবন প্লাস্টিক সোসাইটি কার্যালয়ের অধীনে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও সাংবাদিক অতীন দাস, চিকিৎসক সুজিত নন্দী পুরকায়স্থ, অধ্যাপিকা বন্দনা আচার্জি, কবি সাহিত্যকার কস্তুরী হোম চৌধুরী, রোটারি

ক্লাব এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফখরুল আলম মজুমদার, রণধীর বোস, দেবশ্রী পাল চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট জনেরা। বিশ্ব সক্ষম দিবস উপলক্ষে এদিন সক্ষম ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের সংগীত নৃত্য আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিনকার অনুষ্ঠানে বিগত ১৫ বছর ধরে বরাক উপত্যকার ৩৩ জন সক্ষম ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। উজ্জীবন প্লাষ্টিক সোসাইটির পক্ষ থেকে বরাক

বার্তার কর্ণধার সঞ্জীব সিং কে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সক্ষম ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান দেওয়ার সুবাদে রাজ্য ও কেন্দ্র সরকারের উদাসীনতার জন্য সরকারি সাহায্য থেকে বঞ্চিত রয়েছেন বিভিন্ন স্তরের সক্ষম ছাত্রছাত্রীরা তাদেরকে সব ধরনের সরকারি সুবিধা দেওয়ার দাবি তুলেন সংগঠন কর্মকর্তারা। উজ্জীবন প্লাস্টিক সোসাইটি বিগত ৩০ বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সক্ষম ছাত্র-ছাত্রীদের

জন্য করে আসছে যদিও তেমনভাবে কোন সরকারি সাহায্য তাদেরকে প্রদান করা হয়নি অনুষ্ঠানকে কেন্দ্র করে সক্ষম ছাত্র-ছাত্রী এবং উজ্জীবন প্লাস্টিক সোসাইটির কর্মকর্তাদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়।