দূল্লভছড়ায় বিজয়া সম্মেলন আর.এস.এসের

যুব বিচিত্রা প্রতিনিধি, রামকৃষ্ণনগর, ১১ অক্টোবর :- আজ দুল্লভছড়া খণ্ডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিজয়া সম্মেলনে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। সংঘের আদর্শ, শৃঙ্খলা ও সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে এই আয়োজন কে। রামকৃষ্ণনগর সহ আশপাশ এলাকার হৃদয়ে, বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গণে একত্রিত হয়ে ঐক্য, সংস্কৃতি ও আত্মনিবেদনের চেতনা ছড়িয়ে ছিটিয়ে প্রকাশিত হয়।

সংঘের শতবর্ষ পূর্তিতে শ্রদ্ধা, শক্তি ও সেবার অঙ্গীকার মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্পে উপস্থিত সবাই ব্রতী হয়।মোট কথা এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এই ব্যতিক্রমী আয়োজনে।