ইকবাল হুসেন চৌধুরী, ০৫ ডিসেম্বর :- অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের তিনটি এম্বুলেন্সের পতাকা নেড়ে শুভযাত্রা করেন। সঞ্জীবনী ভিলেজ আউট রিচ প্রোগ্রাম এর আওতায় এই তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যাথলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। উল্লেখ্য প্রতিমাসে এই ধরনের একেকটি গাড়ি দিয়ে কম করে তেইশটি ক্যাম্পের মাধ্যমে প্যাথলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। এজন্য এই এম্বুলেন্স গুলিতে জিএনএম নার্স এবং টেকনিশিয়ানও মজুত থাকবেন। এদিকে,মন্ত্রী কৃষ্ণেন্দু র ভূমিকা তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করে সাধারণ মানুষ।
অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু র হাত ধরে হাইলাকান্দিতে তিনটি এম্বুলেন্সের পতাকা নেড়ে শুভযাত্রা
