ধর্মনগরে যুব কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

উৎসর্গ রায়, ধর্মনগর, ১১ অক্টোবর :- ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত ইনচার্জ হারগুন সিং আজ উত্তর জেলা কংগ্রেস ভবনে জেলা যুব কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা করেন। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, প্রদেশ সহ-সভাপতি নিরুপম দে, উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি

জাহাঙ্গীর হোসেন, উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল কান্তি নন্দী, চয়ন ভট্টাচার্যসহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও যুব কংগ্রেস কর্মীবৃন্দ। উল্লেখ্য যে, উক্ত সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি,

আগামী দিনের কর্মসূচি নির্ধারণ, এবং যুব সমাজের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইনচার্জ হারগুন সিং দলের সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।

পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।