জনকল্যাণমূলক প্রকল্পের সফলতা রাজ্যে,রেশন কার্ড হিতাধিকারীর তালিকায় আরো তিনটি খাদ্য সামগ্রী সংযুক্ত!

যুব বিচিত্রা প্রতিনিধি, পাঁচগ্রাম, ১১ নভেম্বর :- জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর অধীনে রেশন কার্ড হিতাধিকারিদের জন্য সংযুক্ত হলো আরো তিনটি খাদ্য সামগ্রী।

১০ নভেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরো তিনটি খাদ্য সামগ্রী র যোগান ব্যবস্থা।

এ মর্মে রাজ্যের প্রতিটি ডিলার দোকানে আয়োজন করা হয় ভিডিও লাইভ অনুষ্ঠানের। রিমোট টিপে রাজধানীতে বসে রাজ্যের জনগণের জন্য এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

১০ নভেম্বর থেকে শুরু হলো ১ কি:গ্রা: মুশুর ডাল, ১কি:গ্রা: লবন, ১কি:গ্রা: চিনি যা প্রতিটি রেশন কার্ড হোল্ডার অতি স্বল্প মূল্যে রেশন ডিলারদের কাছ থেকে নিতে পারবেন।

আজ এ উপলক্ষ্যে কালিনগর এবং পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের বিভিন্ন স্থানে ডিলারদের দৌড়ঝাঁপ চোখে পড়ে।

কালিনগর এবং পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের হিতাধিকারী পরিবারগুলির জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কালিনগর জিপির গ্ৰুপ সদস্য সূধন্যা সিনহা ও সুনিতা মালাকার সহ স্থানীয় গ্রাহক। এই কর্মসূচির মাধ্যমে নিশ্চিত যে প্রতিটি দুঃস্থ পরিবার যেন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) এবং অন্যান্য ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রীর সুবিধা সঠিকভাবে পান। পাঁচগ্রাম স্থানীয় রেশন দোকান এর প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা এবং মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এর বার্তা লাইভ স্ক্রিনিং-এর মাধ্যমে সম্প্রচার করা হয়।

প্রত্যেক হিতাধিকারীই অনেক আনন্দিত, তৎসঙ্গে আসাম সরকার কে সাধুবাদ জানান, এবং সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা র জয়ধ্বনি দিয়ে উনার দীর্ঘায়ু কামনা করেছেন হিতাধিকারীগণ। অন্যান্য দের এবং বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রাই এর জয়ধ্বনি দেন এদিনের উপস্থিতরা।