বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়ন মূলক পর্যালোচনা, প্রকল্প পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১০ অক্টোবর :- বরাক উপত্যকায় ভারতমালা এবং অন্যান্য প্রকল্পের অধীনে ৩ জেলায় নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি এবং নির্মাণ কাজে বিভিন্ন সমস্যা নিয়ে আজ শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

(১) Expressway Barapani – Panchgram

(২) শিলচর – চুরাইবাড়ি

(৩) শিলচর – ভাইরেংটি

(৪) শিলচর – জিরিবাম

(৫)পয়লাপুল – হাঙ্গরুম

(৬) শিলচর বাইপাস

(৭)কেপিটেল পয়েন্টে – নাগাটিলা।

উপস্থিত ছিলেন বরাক উপত্যকার ৩ জেলার জেলা আয়ুক্ত মৃদুল যাদব, প্রদীপ কুমার দ্বিবেদী, অভিষেক জৈন, বিধায়ক যথাক্রমে উধারবন্দ বিধায়ক মিহির কান্তি সোম, নীহার রঞ্জন দাস, করিম উদ্দিন বরভুইয়া, মিসবাহুল ইসলাম লস্কর, খলিল উদ্দিন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, জিলা বন সংমণ্ডল পালভে বিজয় ত্রিমবাক, শিলচর পৌরনিগমের কমিশনার শ্রী মতি সৃষ্টি সিং, NHIDCL Executive Director শ্রী রিতেন কুমার সিং, NHIDCL GM Assam প্রাঞ্জল বুরাগোহাই, NHIDCL GM Silchar গৌরাঙ্গ দেওঘাড়ে, NHIDCL Manager শ্রীভূমি গৌরব আগারওয়াল এবং সংশ্লিষ্ট ঠিকাদার সহ প্রমুখ।

উল্লেখনীয় যে, বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা তথা বহি: রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন এর লক্ষ্য নির্ণয় করে সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়নের উপর দৃষ্টি রেখেই এই সভার আয়োজন হয়। এবং অতি শীঘ্রই সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করে সাধারণ মানুষের সেবায় নিরবিচ্ছিন্ন দাবীদার হওয়ার আশায় সদর্থক ভূমিকায় অবতীর্ণ হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় বিধায়ক – সহ দল সংগঠনের কর্মকর্তারা।