আয়নাখাল পেট্রোল পাম্পে জালিয়াতি! তেলের সঙ্গে জল মিশ্রণের অভিযোগ বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০১ অক্টোবর: হাইলাকান্দি জেলার আয়নাখাল পেট্রোল পাম্পে জালিয়াতির অভিযোগ তুললেন বিধায়ক নিজাম! তেলের সঙ্গে জল মিশ্রণের অভিযোগ করেন তিনি।বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যম তিনি বলেন ৩০সেপ্টেম্বর রাত আয়নাখাল পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ঢুকিয়ে কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি বন্ধ হয়ে যায় এবং গাড়িতে তেলের পরিবর্তে জলের ওয়ার্নিং বেজে উঠে। তিনি বলেন, পাম্পের কর্মীরাও স্বীকার করেছে তাহারা পেট্রোল বা ডিজেলে জল মিশ্রণ করেন। তিনি বলেন, এ পাম্পটি প্রতিনিয়ত সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে তাই বিধায়ক নিজাম উদ্দিন দাবী জানান, স্থায়ীভাবে পাম্পটি বন্ধ করে দেওয়া হোক। বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, উনার গাড়ির যা ক্ষতি হবে তা ক্ষতিপূরণ দিতে হবে। তিনি আরও বলেন, এই পাম্পের বিরুদ্ধে FIR করবেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। যাহারা এই পাম্প থেকে পেট্রোল, ডিজেল ঢুকান অনেকেই দাবী জানিয়ে পাম্পটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।