ধর্মনগর জেলা সংশোধনাগার থেকে পলাতক কুখ্যাত ০৬ আসামী, চাঞ্চল্য

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০১ অক্টোবর :- বুধবার ভোরে উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা সংশোধনাগার থেকে পালিয়ে যায় ছয়জন কুখ্যাত আসামী। পালানোর সময় কর্তব্যরত পুলিশ কর্মীকে তারা গুরুতরভাবে মারধর করে। আহত পুলিশ কর্মী বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।পলাতক আসামীরা হলেন – নাজিম উদ্দিন,

রহিম আলি, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোশন আলি, আব্দুল পাট্টা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ভোরের পরপরই নর্দার্ন রেঞ্জের ডিআইজি নিজে সংশোধনাগারে উপস্থিত হয়ে

ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিত্য কাজ ও ব্রেকফাস্টের জন্য সেল থেকে বের করা হয়েছিল আসামীদের। সেই সুযোগে তারা এক গার্ডকে মারধর করে, তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে

পালিয়ে যায়।পলাতকদের খুঁজে বের করতে ইতিমধ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে। শহর ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। চেকপোস্টে কড়া নজরদারি শুরু হয়েছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-কেও

সতর্ক করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, “পলাতকদের দ্রুত গ্রেফতার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে।” এদিকে ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে

আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ প্রশাসন মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সন্দেহজনক কোনো তথ্য

বা ব্যক্তির খোঁজ পেলে অবিলম্বে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে। সবমিলিয়ে জেল বা

সংশোধনাগার থেকে বিচারাধীন অপরাধী এহেন ভাবে পলায়নের সুযোগ পাওয়া কি জেল সুপার তৎসঙ্গে জেল

কর্তৃপক্ষের ব্যর্থতা নয় কি? প্রশ্ন সচেতন মহলে!