যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,০২ অক্টোবর: শিলচর মেহেরপুরের বটেরতল শিবমন্দিরের সামনে সংগঠিত হয় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা
প্রাণ গেল এক ব্যক্তির – উত্তেজিত জনতা গাড়িতে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে, পরিস্থিতি সামাল দিতে ছুটে জেলা পুলিশের দল
সঙ্গে আসে পুলিশ সুপার সহ আধা সামরিক বাহিনী
বিজয়া দশমীর সকালে শিলচর মেহেরপুর ভটেরতল শিব মন্দিরের সামনে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য,
সকাল প্রায় সাতটার দিকে একটি সরকারি CPWD র বিলাসী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুজনকে ধাক্কা দেয়, এরপর রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকে কাজ করতে থাকা ব্যক্তির উপর উঠে যায়।
ঘটনাস্থলেই প্রাণ হারান সুশীল দাস নামের এক ব্যক্তি বয়স (৩৮)
দুর্ঘটনার পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
ক্ষুব্ধ জনতা সরকারি গাড়িটিতে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ গড়ে তুলেন।
এতে শিলচরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহ ট্রাফিক বিভাগের কর্মীরা।
পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ টানাপোড়েনের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কাছাড় জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে সাংবাদিকদের জানান,ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সরকারি গাড়ির চালককে আমরা আটক করেছি এবং তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”
এদিকে, নিহতের পরিবার ও এলাকাবাসী দোষী চালকের কড়া শাস্তি এবং নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তুলেছেন।




