শুশীল সিনহা, বদরপুর, ১২ ডিসেম্বর :- জোয়ার বইছে কাটিগড়ায়, শিলান্যাস এর হিড়িক, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের।
একই দিনে ফের দুটি গ্রাম্য পথের শিলান্যাস করলেন পুরকায়স্থ। প্রথমেই শিলান্যাস করেন কাটিগড়া সমষ্টির পাইকান জিপির চন্ডিপুর গ্রামের রবীন্দ্র বৈষ্ণবের বাড়ি থেকে বাগান রোড পর্যন্ত রাস্তাটি। রাস্তাটি নির্মাণের জন্য বরাদ্দ হয় প্রায় ১৭ লক্ষ উনচল্লিশ হাজার টাকা। এবং দ্বিতীয় শিলান্যাস করেন গুমড়া নাতনপুর রোডের

রাজ্যেশ্বরপুর দ্বিতীয় খন্ড থেকে সন্ন্যাসীকান্দি হয়ে সরসপুর পর্যন্ত রাস্তাটি। রাস্তাটি নির্মাণের জন্য বরাদ্দ হয় ৫৮ লক্ষ ২৮ হাজার টাকা। কাটিগড়া সমষ্টির বহুদিনের অবহেলিত ও প্রত্যন্ত গ্রামগুলোর চিত্র দ্রুত পাল্টে দিচ্ছেন
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও উন্নয়নমুখী মানসিকতার ফলেই আজ দীর্ঘদিনের অবহেলিত অঞ্চলে পৌঁছাতে শুরু করেছে বহু প্রতীক্ষিত সরকারি প্রকল্প। দীর্ঘদিনের কষ্টের পর অবশেষে গ্রামবাসীরা আজ দেখতে পাচ্ছেন প্রকৃত উন্নয়নের ছবি। উন্নয়নের এই প্রাপ্তির জন্য তাঁরা বিধায়ক কমলাক্ষ দে

পুরকায়স্থকে আশীর্বাদ দিলেন। আগে এরকম কোন বিধায়ক কাজ করেননি , কমলাক্ষ আসার পর কাটিগড়া সমষ্টির প্রত্যেক গ্রামের রাস্তাঘাটের নির্মাণ হচ্ছে,খবর রাখছেন প্রতিটি গরিব দুঃখী মানুষের।মূলত,মাঠ চষে বেড়াচ্ছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তবে তার দলীয় টিকিট পাওয়ার অপেক্ষায় ভোটাররা,সময়েই প্রত্যুত্তর কাটিগড়ায়।
