সুজন চক্রবর্তী, আগরতলা, ২৩ সেপ্টেম্বর :- ভারতের ত্রিপুরা রাজ্যে পূণ্য শক্তি পীঠ উদয়পুর মাতা বাড়ি প্রসাদ প্রকল্পে মা ত্রিপুরাসুন্দরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ২২ সেপ্টেম্বর উদ্বোধনের পাশাপাশি তিনি দেশবাসীর কল্যাণে শারদীয়ার নবরাত্রির প্রথম দিনে ত্রিপুরাসুন্দরী মায়ের পুজো দেন। উল্লেখ্য, ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় ২০২১ সালে প্রসাদ প্রকল্পের আওতায়,, মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়ন,, প্রকল্প অনুমোদন করে। প্রায় ৫২•৪ কোটি টাকা ব্যয়ে প্রসাদ প্রকল্পের আওতায় সম্পন্ন হয়েছে ত্রিপুরাসুন্দরী মন্দিরের পুন:নিমাণ। এর মধ্যে ১৭ কোটি টাকা দিয়েছে ত্রিপুরা সরকার। সবমিলিয়ে ত্রিপুরা রাজ্যে মোদীর পদার্পন ঘিরে পরিবেশ ছিল ব্যতিক্রমী!
উদয়পুর ত্রিপুরাসুন্দরী মন্দিরের পুন: নিমাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
