শুশীল সিনহা, শিলচর ১৭ নভেম্বর: কাছাড় জেলার বড়খলা সমষ্টির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ২০২৬ র বিধানসভার নির্বাচনে ফের কিশোর নাথ কে প্রার্থী করার দাবীতে সরব তাপাং এর জনতা। সমষ্টি পুনঃনির্ধারণ এর আগে তাপাং অঞ্চল ছিল আলগাপুর বিধানসভার অধীনে। বর্তমানে এটি অন্তর্ভুক্ত হয়েছে বড়খলা বিধানসভা সমষ্টিতে।এতদিন তাপাংবাসীকে বৈষম্যের চোখে দেখেছিলেন আলগাপুরের নির্বাচিত বিধায়করা।
এবার তাদের সুদিন এসেছে তাপাং অঞ্চলটি কাছাড় জেলার বড়খলা সমষ্টির সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার ফলে। তাপাংবাসীর আশা বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ কে বিজেপি দলের টিকিট প্রদান করা হলে তাপাংবাসী একবাক্যে বা ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন। কারণ কিশোর নাথ কাজের মানুষ বললেন এখানকার জনতা। তিনি মানুষের মৌলিক চাহিদা যেমন বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য ও সড়ক উন্নয়ন নিয়ে সচেষ্ট হয়েছিলেন বিগত কার্যকালে। এবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হলে সেই তার উন্নয়নের ধারা বজায় রাখবেন বলে আশাবাদী তাপাংবাসী।
রবিবার তাপাংয়ের চিবিটাবিছিয়ায় এক রাজনৈতিক সভায় তাপাংয়ের পুরুষ- মহিলারা কিশোর নাথের মাথায় বিজয় মুকুট তুলিয়ে আনতে ঐক্যবদ্ধ ডাক দেন।চিবিটাবিছিয়ার দীর্ঘদিনের সমস্যা গুলো প্রাক্তন বিধায়ক কিশোর নাথের সামনে তুলে ধরেন এলাকাবাসী। সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন কিশোর নাথ। তাপাং অঞ্চল বড়খলা সমষ্টির সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ায় যেন পরাধীনতার গন্ডি থেকে মুক্ত হলো এমনটাই বোধগম্য হয় জনতার। রবিবারের সভায় উপস্থিত মহিলাদের চোখেমুখে একই আওয়াজে মুখর বড়খলায় ফের কিশোর নাথ বিধায়ক চাই বিধায়ক চাই। তাদের মতে যোগ্য নেতা হিসেবে কিশোর নাথ পুনরায় দলীয় প্রার্থী করার দাবী উঠেছে সমষ্টি জুড়ে।
