সুজন চক্রবর্তী, ছত্তিশগড় :- মাওবাদীদের বিরুদ্ধে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। ভারতের ছত্তিশগড়ে যৌথবাহিনীর অভিযানে নিহত মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির ২ সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু (৬৩} দাদা এবং কাদারি সত্যনারায়ণ রেড্ডি ওরফে কোসা (৬৭) দাদা। ২ জনের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে মোট ৮০ লক্ষ টাকা। এই ২ শীর্ষ নেতার মৃত্যু দেশে মাওবাদী সংগঠনের উপর জোরালো আঘাত বলে মনে করা হচ্ছে। সফল এই অভিযানের প্রশংংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার ২২ সেপ্টেম্বর ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন খবর আসে গোয়েন্দাদের কাছে । সেই মতো অভিযানে নেমে ছত্তিশগড় পুলিশের ডিআরজি ফোর্স এবং আইটিবিপি। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ ২ পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির ২ প্রধান রাজু দাদা ও কোসা দাদার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল, একটি আইএনএসএএস রাইফেল সহ প্রচুর পরিমানে বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ২ মাওনেতা তেলেঙ্গানার বাসিন্দা। কয়েক দশক ধরে দেশে একাধিক মাও অভিযানের মাস্টার মাইন্ড ছিল তাঁরাই।
ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২ মাওবাদী
