অসমের গৌরব প্রিয় শিল্পী জুবিন গার্গের শেষ কৃত্য সম্পন্ন মঙ্গলবার!

যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি, ২৩ সেপ্টেম্বর :- জুবিনের শেষ শ্রদ্ধা জানাতে লক্ষাধিক ভক্ত অনুরাগীর ঐতিহাসিক সাক্ষী রেকর্ড করলো এবার! মরদেহ শেষবারের মতো দেখতে আসা

ভক্তদের ভিড় প্রমাণ করে দিলো যে প্রিয় শিল্পী, হৃদয়ের প্রণয়ী, কতটা আন্তরিক ছিলেন তিনি। উল্লেখ্য,মৃত্যুর পাঁচ দিন পর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ শেষবারের মতো অমর শিল্পীকে বিদায় জানাতে উপচে পড়ে। কেউ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। অনুরাগীদের শেষ দাবী মেনে নিয়ে আজ সকালেই গৌড়া মেডিকেল কলেজে জুবিন

এর মরণোত্তর পরীক্ষা করা হয়,পরে সরুসজাই স্টেডিয়ামে তাঁর নশ্বর দেহ নিয়ে যাওয়া হয়। প্রায় ১ ঘন্টার মধ্যে ই শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর পর সোনাপুর নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এবং পরিবার তৎসঙ্গে অনুগামীদের দাবীতে বিশাল সমাধি গড়ে তোলা হবে সেখানেই। অন্যদিকে জুবিন গার্গের অকাল মৃত্যুতে তাঁর নশ্বর

দেহ আনা এবং শেষকৃত্য সম্পন্ন অবধি রাজ্যের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকা ছিল প্রশংসনীয়। মুখ্যমন্ত্রীর সক্রিয় তদারকিতে শান্তি শৃঙ্খলার মধ্যে ই অসমের সম্পদ সঙ্গীত জগতের রূপকার হার্টথ্রব জুবিন এর অন্ত্যেষ্টিক্রিয়া  সুসম্পন্ন হয়।