দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অসমের মুখ্যমন্ত্রী র শোক প্রকাশ!
যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি, ২০ সেপ্টেম্বর :- জুবিন এর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অসম তথা উত্তর পূর্বাঞ্চল। শনিবার সন্ধ্যায় অসমে ফিরবে তাঁর নশ্বর দেহ। জুবিনের স্কুবা ডাইভিং যেন অসমের অপূরণীয় ক্ষতি সাধিত করে শোকস্তব্ধ করে দিলো দেশজুড়ে শোকের ছায়া। খ্যাতনামা অসমীয়া সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে স্তব্ধ সঙ্গীত-জগত। সিঙ্গাপুরে শো করার কথা ছিল শনিবার বিকেলে, কিন্তু শুক্রবার দুপুরেই স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। না ফেরার দেশে চলে গেলেন জুবিন। এই করুণ পরিণতি যেন অতীতকে নতুন করে ফিরিয়ে দিল। কারণ ২০০২ সালে একইভাবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন জুবিনের প্রিয় বোন ও সংগীতশিল্পী জঙ্কি বড়ঠাকুর। সেদিনও পারফর্ম করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। ২৩ বছর পর ইতিহাস যেন
ভয়াবহভাবে পুনরাবৃত্তি ঘটালো। জীবনের মঞ্চ ছেড়ে চিরবিদায় নিলেন দুই ভাইবোন। জুবিনের অকাল প্রয়াণে শোকার্ত তাঁর অনুগামীরা, শিল্পী সমাজ এবং গোটা উত্তর-পূর্ব ভারত। রাজ্য জুড়ে শ্রদ্ধাঞ্জলি, শোকসভা সহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এর পালা , এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বরাক উপত্যকায় ও জুবিন এর অকাল মৃত্যুর আঁচ পড়েছে, সঙ্গীত শিল্পী ছাড়াও রাজনৈতিক অরাজনৈতিক মহল সামাজিক মাধ্যমে বেদনাদায়ক পোস্ট করে শোক প্রকাশ করতে দেখা গেছে। এদিকে করিমগঞ্জের সাংসদ কৃপা নাথ মাল্লাহ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সামাজিক মাধ্যমে পোষ্ট করতে দেখা যায়।





