যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২২ সেপ্টেম্বর :- “জুবিন গার্গ” অসম তথা উত্তর পূর্বাঞ্চল শোকস্তব্ধ করে পরপারে পাড়ি দিলো। আজ তাঁর প্রতিচ্ছবি তে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর হিড়িক পড়েছে। উল্লেখ্য, শুধু অসম নেই পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বিভিন্ন স্থানে ও সঙ্গীত জগতের হার্টথ্রব শিল্পী জুবিনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এবার ধর্মনগরে শিল্পীদের ঐক্যতায়
শ্রদ্ধাঞ্জলি জুবিন কে, এক মিনিট নীরবতা পালন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন তাঁরা। এদিনের উপস্থিত সকলেই প্রতিশ্রুতিবদ্ধ যে গানের মাধ্যমে প্রতিটা মঞ্চে জুবিন কে বাঁচিয়ে রাখা হবে এবং এটাই মাধ্যম জুবিন গার্গ কে আমাদের হৃদয়ে রাখার এমনটাই জানালেন ধর্মনগরের বিভিন্ন শিল্পী সমাজ।



