জামিরা হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ০২

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১৫ সেপ্টেম্বর :- সোমবার রাত ৮ টা নাগাদ জামিরা হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি ম্যাক্সিমো গাড়ি দ্রুত গতিতে এসে রাস্তার পাশে রাখা বাইকে ধাক্কা মেরে বাইক সহ ড্রেনের উপরে থাকা দু’জন মেয়েকে ধাক্কা দেয়। সাথে সাথে দুজন মেয়ে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েন। জানা যায়, গুরুতরভাবে আহত হয়েছেন দুই জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জামিরা

থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, পুলিশ দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জামিরা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচল

করায় দুর্ঘটনা বেড়ে চলেছে। তারা প্রশাসনের কাছে কঠোর নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।