উপ-নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পর্যালোচনা সভা, উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকরা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৮ মার্চ :- উওর জেলার ৫৬ নং ধর্মনগর কেন্দ্রে আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনায় জোর দিল প্রশাসন। এ উপলক্ষে ধর্মনগরে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার। এদিনের সভায় উপস্থিত ছিলেন চিফ ইলেক্টোরাল অফিসার ব্রিজেশ পান্ডে। সভায় উপ-নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিইও ঊষাজন মগ, পুলিশ বিভাগের অবজারভার এস, সিতেশ, এডিশনাল ডিজিপি (এপি) জি,এস রাও, উত্তর ত্রিপুরার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক চান্দনী চন্দ্রান, জেলার পুলিশ সুপার অভিনাশ রাই, এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সভা শেষে চিফ ইলেক্টোরাল অফিসার ব্রিজেশ পান্ডে ধর্মনগরের সরকারি বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুম সহ অন্যান্য পরিদর্শন করেন এবং কয়েকটি ভোটদান কেন্দ্র ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিক দের উদ্দেশ্যে নির্দেশ দেন যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।