নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে খেদাছড়া ভিসিতে ‘হার হেলথ হ্যাভেন’ ক্যাম্প অনুষ্ঠিত

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ মার্চ :- উত্তর ত্রিপুরার খেদাছড়া ভিসির অন্তর্গত নাংথাউহমো CLF–এ বুধবার ‘CLF–level Her Health Haven Camp’ আয়োজন করা হয়। নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে। শিবিরে উপস্থিত ছিলেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক – একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ। তাঁরা ক্যাম্পে আগত নারী ও কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে পরামর্শ প্রদান করেন। বিশেষ করে নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, রক্তস্বল্পতা ও সাধারণ রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করা হয়।এই স্বাস্থ্য শিবিরে এলাকার বহু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীসহ স্থানীয় মহিলারা উপস্থিত ছিলেন। তাঁরা স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা থেকে উপকৃত হন।আয়োজক দের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ এলাকায় নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।