ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ, এবিভিপির পক্ষ থেকে সংবর্ধনা

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১২ মার্চ :- ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে বুধবার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন ড. অভিজিৎ সরকার। এই উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ধর্মনগর নগর শাখা ও কলেজ শাখার উদ্যোগে নবনিযুক্ত অধ্যক্ষকে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত কার্যকর্তারা ড. অভিজিৎ সরকারকে উত্তরীয়, ফুলের তোড়া ও বই প্রদান করে আন্তরিকভাবে স্বাগত জানান এবং অভিনন্দন জানান। সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, ড. সরকারের নেতৃত্বে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থী দের সার্বিক বিকাশের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। এছাড়াও এবিভিপির পক্ষ থেকে ড. অভিজিৎ সরকারের নতুন দায়িত্বপূর্ণ পথচলার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে এবিভিপির নগর ও কলেজ শাখার একাধিক কার্যকর্তা উপস্থিত ছিলেন।