রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- বুধবার উদয়পুর মহকুমায় ধনীসাগর পাড়ে নবগঠিত মৎস্য উৎপাদন কেন্দ্র এবং অমরসাগর পশ্চিম পাড়ে নবনির্মিত মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ মৎস্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বক্তারা তাঁদের বক্তব্যে জানান, গোমতী জেলায় মোট ৩৬ হাজার ৫৭৫ কানি জলাশয় রয়েছে। বর্তমানে ৩,২৯২ জন মৎস্যজীবী এবং ২৯ হাজার ৪১৭ জন মৎস্যচাষি মাছ চাষের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র আওতায় গোমতী জেলায় একাধিক নতুন জলাশয় তৈরি হয়েছে। পাশাপাশি বহু মৎস্যচাষীকে আইস বক্স-সহ সাইকেল, মোটরসাইকেল, অটো রিকশা এবং মাছ ধরার নৌকা প্রদান করা হয়েছে। উদয়পুরের অমরসাগর পশ্চিম পাড়ে স্থাপিত মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রটি মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। গ্রামীণ এলাকায় মাছ চাষের প্রসার ও সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে খুচরা মাছ বাজারও গড়ে তোলা হয়েছে। এই সমস্ত প্রকল্প বাস্তবায়নে মোট ১৪৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। বক্তারা বলেন, নবনির্মিত মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র ও ধনীসাগরের মৎস্য উৎপাদন কেন্দ্র চালু হওয়ায় উদয়পুরের মৎস্যচাষিরা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও এর সুফল পাবেন।
Related Posts
বিশ্ববন্ধু সেনের স্মরণে উত্তর ত্রিপুরায় জেলা স্তরের ‘বিশ্ব বন্ধু সেন মেমোরিয়াল সরস মেলা’ র শুভ উদ্বোধন ধর্মনগরে
উৎসর্গ রায়, ধর্মনগর, ২৯ ডিসেম্বর :- শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন আজ উত্তর ত্রিপুরা…
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশ পুতুল দাহ করে কাছাড় জেলা বিজেপি
যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,১৬ জুলাই: আসামের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্বশর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে…
ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জি র ১০১তম জন্মদিনে উৎসাহব্যঞ্জক আয়োজন ধর্মনগরে
উৎসর্গ রায়, ধর্মনগর, ২৫ ডিসেম্বর :- ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী র আজ ১০১ তম জন্মদিন। সাড়ম্বরে নানা আয়োজনে সর্বত্র পালিত…
