রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ ফেব্রুয়ারি :- ধর্মনগরের পশ্চিম রাধাপুর ফ্যামিলি পার্কের সামনে ১৬ বছর বয়সী এক নাবালিকাকে অজ্ঞাত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নাবালিকা তার নাবালক এক বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে এসেছিল। প্রত্যক্ষদর্শী দের দাবি, কিছুক্ষণ পর ছেলেটি পার্ক থেকে চলে গেলে মেয়েটিকে পার্কের বাইরে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত দমকল দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতাল-এ নিয়ে যান। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এলাকাবাসীরা মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ছেলেটিকে ঘটনাস্থলে আসতে বলেন। পরে তাকে আটক করে ধর্মনগর থানা-র পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত কিশোরের নাম গৌরব সূত্রধর (১৭), বাড়ি ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
পশ্চিম রাধাপুর ফ্যামিলি পার্কের সামনে অজ্ঞাত অবস্থায় নাবালিকা উদ্ধার, তদন্তে পুলিশ
