রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১০ জানুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় ফের বাইক চুরির ঘটনা সামনে এলো। জানা গেছে, পানিসাগর থানাধীন উপ্তাখালি এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রাজীব উদ্দিন (৪৭) তাঁর মোটরবাইক চুরির অভিযোগে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে ধর্মনগরের কামেশ্বর রাধারাম আশ্রম সংলগ্ন ইটভাট্টার সামনে নিজের মোটর বাইকটি পার্ক করে রেখেছিলেন রাজীব উদ্দিন। নিজের কাজে শনিছড়া যান, দিন শেষে ফিরে এসে তিনি দেখতে পান, সেখান থেকে তাঁর বাইকটি উধাও হয়। পরবর্তীতে আশপাশের দোকানদার, ইটভাট্টার শ্রমিক ও পরিচিত জনদের কাছে খোঁজখবর নিয়েও বাইকটির কোনও সন্ধান মেলেনি। বাধ্য হয়ে তিনি ধর্মনগর থানায় আজ ১০ জানুয়ারি লিখিত অভিযোগ জানান। চুরি যাওয়া বাইকের রেজিস্ট্রেশন নম্বর TR-05-E-6347, ইঞ্জিন নম্বর DHXPAC04389, চেসিস নম্বর MD2A11CNPF01394, মডেল পালসার ১৫০ ডিটিএস-আই বলে উল্লেখ করা করেন।
তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন বাইক টি ফিরে পাওয়ার জন্য। ধর্মনগর থানার পক্ষ থেকে অভিযোগ পত্র গ্রহণ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ফের যানবাহন চুরি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ মানুষের দাবি, নিয়মিত টহল ও নজরদারি বাড়ালে এ ধরনের অপরাধ অনেকটাই রোধ করা সম্ভব।
ধর্মনগর কামেশ্বর এলাকা থেকে দিনের আলোয় বাইক উধাও, থানায় অভিযোগ
